,

পেন্টাগন থেকে আর টাকা পাবে না ইসলামাবাদ

 

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি দমনে পাকিস্তানের ভূমিকায় অসন্তুষ্ট পেন্টাগন। বারবার বলা সত্বেও পাক ভূখণ্ডে জঙ্গিদের বাড়বাড়ন্ত ঠেকাতে দৃঢ় পদক্ষেপ করেনি পাক সরকার। তাই সামরিক খাতে পাকিস্তানকে সাহায্য বন্ধ করতে চলেছে আমেরিকা।

Pak

মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের পক্ষে মার্কিন কংগ্রেসে কোনও কথা বলবেন না তিনি।

উল্লেখ্য, গত এক দশকে দু’দেশের সম্পর্কে অনেকটাই চিড় ধরেছে। সন্ত্রাস মোকাবিলার প্রশ্নে পাক সরকারের ভূমিকায় ক্ষুব্ধ মার্কিন মুলুক। আফগান তালিবান এবং হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ইসলামাবাদের গা ছাড়া মনোভাবে বিরক্ত পেন্টাগন। তাই সামরিক খাতে পাকিস্তানকে ৩০ কোটি ডলার দেওয়া হবে না কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার অবশ্য পেন্টাগনের মুখপাত্র অ্যাডম স্টাম্প জানিয়ে দিয়েছেন, ‘‘এই মুহূর্তে পাক সরকারকে কোনরকম আর্থিক মদত দেওয়া হবে না। হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি গোষ্ঠীগুলিকে পাকিস্তানের মাটি থেকে সমূলে উপড়ে ফেরার কোনও সদিচ্ছা ইসলামাবাদের মধ্যে দেখা যায়নি। পাকিস্তানের হয়ে শংসাপত্র দেননি প্রতিরক্ষা সচিবও৷’’ স্টাম্প আরও বলেন, ‘‘এই সিদ্ধান্তে গত দু’বছরে পাক সেনার বলিদান ছোট হয়ে যাবে না।’’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা