বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত করিম ‘হিরোর’ মতোই কাজ করেছে: পিতা রেজাউল করিম

 

 
নিজস্ব প্রতিবেদক : গুলশানে রেস্তোরায় জঙ্গি হামলার সময় হাসনাত করিম ‘হিরোর’ মতো কাজ করেছেন বলে মনে করেন তার পিতা রেজাউল করিম।একটি সাক্ষাৎকারে রেজাউল করিম বলছেন, আমি তাহমিদের বাবার বিষয়টি জানি না, কিন্তু আমি মনে করি, আমার ছেলে হিরোর মতোই কাজ করেছে। আমি মনে করি, সে আটজনকে বাঁচিয়েছে। সে যদি আলাদাভাবে জঙ্গিদের সাথে ব্যবহার করতো, তাহলে যে আটজন বেচে ফিরেছে, হয়তো তারাও মারা যেতো।

160804074930_hasnat_karim_640x360_bbc_nocredit
তিনি বলেন, জঙ্গিরা যা করতে বলেছে, আমার ছেলে আর তাহমিদ তাই করেছে। এটা করে তারা তাদের জীবনটা বাঁচিয়েছে। আমি আমার ছেলের সঙ্গেই আছি।
তারা বন্দুকের মুখে এসব কাজ করতে বাধ্য হয়েছে, বলছেন রেজাউল করিম। হাসনাত করিমের কোন জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলেও তিনি জানান।
প্রায় একমাস ধরে হাসনাত করিম এবং তাহমিদ হাসিব খানের কোন খোঁজ ছিলো না। পুলিশ বলেছে, তারা তাদের হেফাজতে নেই। আবার পরিবারের সদস্যরা বলছেন, তারা ফিরেও আসেনি।
তবে গত একমাস ধরে তিনি কোথায় আছেন, সেটি তারা জানতেন বলেও তিনি জানান।
কিন্তু প্রায় একমাস পরে বুধবার রাতে হাসনাত করিম এবং তাহমিদ খানকে গ্রেপ্তারের দাবি করে বাংলাদেশের পুলিশ।
বৃহস্পতিবার তাদের আটদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
এই গ্রেপ্তার প্রসঙ্গে রেজাউল করিম খান বলছেন, এ নিয়ে আমি কোন আলোচনা করতে চাই না। তারা পুলিশের কাছে আছে। আমার ডিবির উপর আস্থা আছে, যে তারা কোন অন্যায় করবে না।
কিছু কিছু গণমাধ্যম অন্যায়ভাবে তার ছেলেকে দোষারোপ করছে বলেও তিনি অভিযোগ করেন।
পয়লা জুলাই ওই রেস্তোরায় হামলার পর ভোরে বাইরে বেরিয়ে আসেন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম । আর কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ খানকে কমান্ডো অভিযানের সময় বের করে আনা হয়।
ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়। তবে কয়েকদিন পর পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলে জানিয়েছিল। কিন্তু তারা কোথায় আছেন সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ কিংবা তাদের পরিবার।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত