,

ইরানে ২০ কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর

 

আন্তর্জাতিক ডেস্ক :সন্ত্রাসী হামলা ও খুনের দায়ে ২০ জন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তবে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ তুলেছে, ইরান অপরাধীদের থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে তাদের মৃত্যুদণ্ড দিয়েছে।
গত মঙ্গলবার অপরাধীদের ফাঁসি কার্যকর করা হয়। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মৃত্যুদণ্ড দেয়া এই বন্দীরা বেসামরিক মানুষ এবং কুর্দি অঞ্চলের ধর্মীয় নেতাদের ওপর একাধিক সন্ত্রাসী হামলা করেছিল।

2016_08_04_20_59_02_oReKBH7xlOxBe7hiDTRQ6qB8C61PM9_original
রাষ্ট্রীয় টিভি সংবাদে প্রসিকিউটর জেনারেল মোহাম্মাদ জাভাদ মন্তাজেরি বলেছেন, ‘এই লোকগুলো মানুষ হত্যা করেছে, নারী ও শিশু হত্যা করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েকটি কুর্দি অঞ্চলে সুন্নি ধর্মীয় নেতাদের হত্যা করেছে।’

তিনি আরও বলেন, সবগুলো মৃত্যুদণ্ডই দীর্ঘ বিচারের পর ফাঁসি দিয়ে কার্যকর করা হয়েছে। ইরানের ইন্টেলিজেন্স সংস্থা বুধবার একটি বিবৃতিতে, ‘তহিদ এবং জিহাদ’ নামে একটি নির্দিষ্ট সশস্ত্র সন্ত্রাসী দলের ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে ২৪টি সহিংস হামলা, বোমা হামলা এবং ডাকাতির বিস্তারিত বিবরণ পেশ করেছে।

২০০৯ সালে দলটি দুই জন সুন্নি ধর্মীয় নেতা মামুস্তা বোরহান আলি এবং মামুস্তা মোহাম্মাদ শেখ আল-ইসলামকে হত্যা করে। এই সন্ত্রাসী দলের মোট ১০২ জন সদস্যকে শনাক্ত করা হয়। এদের অনেকেই পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয়েছেন, বাকিদের আটক করা হয়েছিল। এদের মধ্যে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

ইরানে এর আগেও বহুবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বরাবরই এর নিন্দা জানিয়ে আসছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে, ২০১৫ সালে ইরান কমপক্ষে ৯৭৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা