,

‘বন্দুকযুদ্ধে’ শোলাকিয়ায় হামলাকারীসহ দুজন নিহত

 

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে পুলিশের ওপর হামলার আসামি শফিউল ইসলামসহ দুজন নিহত হয়েছেন।র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের নান্দাইলে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, রাত সোয়া ১১ টার দিকে নান্দাইলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ডাংগীর গ্রামে র‌্যাবের সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়। এতে দুজন নিহত হয়েছেন।

football1430763088
আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয় বলে জানান ওসি আতাউর রহমান। নিহত আরেকজনের পরিচয় জানাতে পারেননি তিনি।

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতের পাশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা হয়। এতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়। এ সময় এক গৃহবধূ এবং এক হামলাকারী নিহত হন।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন দিনাজপুরের মাদ্রাসা ছাত্র শফিউল ইসলাম। একাধিক নামে পরিচিত তিনি। শফিউল ইসলাম ওরফে শরীফুল ইসলাম ওরফে সাইফুল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল ওরফে সোহান। তিনি র‌্যাবের হেফাজতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার চিকিৎসাশেষে শফিউল ইসলমাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখান থেকে তাকে সঙ্গে নিয়ে অভিযানে বের হয় র‌্যাব। নান্দাইলের ডাংগী গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পর্যন্ত র‌্যাবের গাড়ি পৌঁছালে তাদের লক্ষ্য করে বোমা হামলা ও গুলিবর্ষণ শুরু হয়।এ সময় র‌্যাব-১৪-এর সদস্য ও হামলাকারীদের মধ্যে গোলাগুলি হয়। হামলাকারীদের গুলিতে শফিউল ইসলাম ও আরেকজন গুলিবিদ্ধ হন। সেখান থেকে তাদের হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা