,

নোয়াখালীতে যুবলীগ নেতাকে মাথায় গুলি করে হত্যা

Noakhaliনোয়াখালী অফিস : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবু সুফিয়ান (৩৮) নামে এক যুবলীগ নেতাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজারে আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবু সুফিয়ান চরপার্বতী গ্রামের আবদুর রশিদের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় যুবলীগ নেতা আজাদসহ ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত হঠাৎ চৌধুরীহাট বাজারে এসে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

একপর্যায়ে তাঁরা আবু সুফিয়ানকে সামনে পেয়ে মাথায় গুলি করে ফাঁকা গুলি ছুড়ে বাজারে আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আবু সুফিয়ানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, রাত সোয়া ১১টার দিকে আবু সুফিয়ান নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় কয়েকজন ব্যক্তি হাসপাতালে নিয়ে আসেন। সঙ্গে থাকা লোকজনের তথ্য অনুযায়ী ওই ব্যক্তির (আবু সুফিয়ান) মাথায় গুলি করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষেই এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।

আওয়ামী লীগ সমর্থিত চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুল কাছের অভিযোগ করেন, একই এলাকার স্থানীয় যুবলীগ নেতা মারুফ হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মারুফ হত্যা মামলার বিচারের ব্যাপারে আবু সুফিয়ান ছিলেন সবচেয়ে সোচ্চার।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী ঘটনাস্থল থেকে রাত সোয়া বারটার দিকে বলেন, এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় আজাদের নাম শোনা যাচ্ছে। এরা একই দলের রাজনীতির সঙ্গে জড়িত। আজাদকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এলাকায় পুলিশ টহলে রয়েছে।

পুলিশ জানায়, মারুফ হত্যার মামলার আসামি যুবলীগ নেতা আজাদ কয়েক দিন আগে জামিনে কারাগার থেকে মুক্তি পান। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা