,

নান্দাইলে ‘বন্দুকযুদ্ধে’ শোলাকিয়ায় হামলার দুই আসামি নিহত

shafiulনিউজ ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘুষতলা ডাংগি এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে একটি ইটখলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন জঙ্গি হামলা মামলার আসামি সাইফুল ওরফে শফিউল ওরফে ডন এবং মুস্তাকিন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি পিস্তল ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছেন।

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত র‌্যাব ও নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান দুই আসামি নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন।

ঈদের দিন সকালে শোলাকিয়ায় ঈদ জামাতের আধা কিলোমিটারের মধ্যে ওই এলাকায় একদল পুলিশের ওপর জঙ্গিরা হামলা চালায়। তারা বোমা হামলা করে ও কুপিয়ে দুই পুলিশ সদস্যকে হত্যা করে।

এরপর প্রায় চার ঘণ্টা পুলিশ, র‌্যাব ও বিজিবির সঙ্গে জঙ্গিদের থেমে থেমে গোলাগুলি হয়। এতে এক জঙ্গি নিহত হয়। দু’পক্ষের গোলাগুলির সময় ঝর্ণা রানী ভৌমিক নামে স্থানীয় এক নারী নিজের ঘরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। গুলি ও বোমায় আহত হন ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন।

পুলিশের করা মামলায় ঘটনাস্থলে পুলিশের গুলিতে আহত অবস্থায় আটক শফিউল ও সন্দেহভাজন হিসেবে আটক জাহিদুল হককে আসামি করা হয়। তবে জাহিদুল হককে তার পরিবার মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে। পরিবারের দাবি, প্রায় দু’বছর আগে জাহিদুলের মা মারা যাওয়ার পর জাহিদুল মানসিক ভারসাম্য হারান।

শোলাকিয়ায় হামলাকারীরা এর আগে ঈদগাহ মাঠের কাছে বাসা ভাড়া নিয়েছিল। বাসাটি ছিল শহরের নীলগঞ্জ মোড়ের পাশে। ওই ঘটনায় গ্রেফতার শফিউল আগেও পঞ্চগড়ে গুপ্তহত্যার সঙ্গে জড়িত ছিল।

২১ ফেব্রুয়ারি শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠে গিয়ে অধ্যক্ষ যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে (৫০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ মামলায় অভিযুক্ত ১০ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শোলাকিয়ায় হামলার পর পুলিশ জানতে পারে শফিউল পলাতক ৬ জনের একজন। পঞ্চগড়ের পুলিশ সুপার যজ্ঞেশ্বর হত্যায় শফিউলের জড়িত থাকার বিষয়টি স্বীকার করে বলেছিলেন, পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা