রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘনিষ্ঠ দৃশ্যে ক্যাটরিনার যত নায়ক

Katrina-Kaif-Wallpapers-Hot-Sexy-9বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের নতুন সিনেমা ‘বার বার দেখ’র ট্রেলার দেখে অনেকের নাকি চোখ কপালে উঠেছে। কারণ আর কিছু নয়- ক্যাট ও সিদ্ধার্থ মালহোত্রার রোমান্স।

ক্যাট ভক্ত মাত্রই জানেন এ ধরনের রোমান্টিক ও চুম্বন দৃশ্যে ‘পার্টনার’ অভিনেত্রী বরাবরই সাবলীল। বেশ কিছু সিনেমায় চুম্বন দৃশ্যে তার সঙ্গী হয়েছেন আলোচিত সব নায়ক।

এবার জেনে নিন ৫ নায়ক ও সে সব সিনেমার খবর—

শাহরুখ খান : বিখ্যাত নির্মাতা ইয়াস চোপড়ার শেষ সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এ প্রথমবারের মত জুটি বাঁধেন ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খান। এরপর এ জুটিকে অন্য কোনো সিনেমায় দেখা যায়নি। সিনেমাটির ‘সাস’ শিরোনামের গানে ক্যাট-শাহরুখকে চুম্বন দৃশ্যে দেখা যায়। স্মরণ অতীতে শাহরুখকে এমন দৃশ্যে দেখেননি বলে দর্শকের বিস্ময়ের কমতি ছিল না।

হৃতিক রোশন : ‘নাইট অ্যান্ড ডে’ সিনেমার হিন্দি রিমেক ‘ব্যাং ব্যাং’-এ প্রথমবারের মত পর্দা ভাগাভাগি করেন ক্যাট ও হৃতিক। সিনেমায় দুই তারকা প্রেমে পড়ার পাশাপাশি চুম্বন দৃশ্যে অভিনয় করেন। বলা হয়ে থাকে, ওই সিনেমায় অভিনয়কালে ক্যাট-হৃতিক পরস্পরের প্রতি দুর্বল হয়ে পড়েন।

জন আব্রাহাম : ক্যাটের ক্যারিয়ারের অন্যতম প্রশংসিত সিনেমা ‘নিউইয়র্ক’, তার স্বামীর চরিত্রে অভিনয় করেন জন আব্রাহাম। তাদের প্রেমময় কিছু দৃশ্য আছে এ সিনেমায়।

আদিত্য রায় কাপুর : চার্লস ডিকেন্সের ক্লাসিক উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টটেশন’ অবলম্বনে নির্মিত হয় ‘ফিতুর’। প্রেম-বিচ্ছেদের ঘনঘটা পুরো সিনেমা জুড়েই ছিল। আর ‘ফিতুর’-এ ছিল একাধিক চুম্বন দৃশ্য।

সিদ্ধার্থ মালহোত্রা : ‘বার বার দেখ’ মুক্তি পাচ্ছে সেপ্টেম্বর। সিনেমায় ক্যাটের বিপরীতে আছেন সিদ্ধার্থ মালহোত্রা। এতক্ষণ যত কথা বলা হয়েছে তার সূত্র ‘বার বার দেখ’। সিদ্ধার্থ-ক্যাটরিনার রোমান্স তো ট্রেলারে দেখেছেন। আপাতত কথা আর না বাড়াই!

এ জাতীয় আরও খবর