,

পৃথিবীর সবচেয়ে বড় হোটেল হচ্ছে মক্কায় (ভিডিও)

mosq-bg20160804105548নিউজ ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামী ২০১৭ সালে মক্কায় তৈরি হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হোটেল। হোটেলটিতে থাকবে দশ হাজার কক্ষ। আরবাজ কুদাই নামের ওই হোটেলটিতে শ্রমিকদের কাজ করার দারুন সুযোগ হয়েছে। হোটেলটি নির্মান করতে ব্যয় হবে প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার।

হোটেলটি তৈরির কাজ ২০১৭ সালে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের অর্থমন্ত্রী এবং দার-আল হান্দশাহ গ্রুপের যৌথ উদ্যোগে হোটেলটি নির্মান করা হচ্ছে। মক্কার প্রাণকেন্দ্রে নির্মিত এই হোটেলটি যা মসজিদে হারাম থেকে মাত্র দু কি.মি দূরে অবস্থিত।

হোটেলটির ভেতরে থাকবে দেশ বিদেশের ৭০ টি নামী দামী রেষ্টুরেন্ট। ৪৮ তালা এই হোটেলে ১২ টি টাওয়ারে থাকবে। প্রত্যেক টাওয়ারে থাকবে হেলিকপ্টার নামানোর সুব্যবস্থা। রাজ পরিবারের পর্যটকদের জন্য এখানে থাকবে আলাদা ব্যবস্থা। পুরো হোটেলের ১.৪ মিলিয়ন বর্গমিটার এলাকা থাকবে শুধু রাজপরিবারের জন্য বরাদ্দ। হোটেলের ভেতরেই থাকবে একটি বড় কনভেনশন হল।

এছাড়া থাকবে শপিং মল, বাস স্ট্যান্ড, ফুড কোর্ট, কনফারেন্স সেন্টার ও কার পার্কিং। মাঝের দুটি টাওয়ারে থাকেবে একটি বড় বলরুম এবং কনভেনসন সেন্টার। শুধু যে এটি পৃথিবীর সবচেয়ে বড় হোটেল তা কিন্তু নয় সেই সঙ্গে সবচেয়ে উঁচু গম্বুজও হবে এই হোটেলটিতে।

https://youtu.be/_4JJESzZVXE

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা