,

সিরিজ জিতলো মাশরাফি-নাসিররা

Football-BG20160804180823স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ প্রীতি ফুটবল সিরিজের শেষ ম্যাচে বিসিবি সাবেক দলকে ৩-১ গোলে হারিয়ে ২-১ এ সিরিজ জিতলো বর্তমান ক্রিকেটাররা। বর্তমানদের হয়ে গোল করেছেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও নাসির হোসেন। আর সাবেকদের হয়ে একমাত্র গোলটি করেছেন মিজানুর রহমান বাবুল।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলের এই ম্যাচে তামিম ইকবাল ছিলেন রেফারি। বাঁশি নিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের এপাশ ওপাশ ছুটছেন আর বাঁশিতে ফুঁ দিচ্ছেন।

বর্তমানদের রাইট উইঙ্গে মাশরাফি আর লেফট উইঙ্গার মুশফিক। গোলরক্ষক নুরুল ইসলাম সোহান। আর সাবেকদের গোলরক্ষক এনামুল হক মনি। রাইট উইংয়ে ছিলেন আকরাম খান ও লেফট উইংয়ে মিনহাজুল আবেদীন নান্নু।

ম্যাচের মিনিট দশেক গড়াতেই আকরামকে ট্যাকল করেন সৌম্য। মাটিতে পড়ে গেলেন আকরাম, গড়াগড়িও খেলেন। ফ্রি-কিক পেল বিসিবি সাবেক দল। কিন্তু আকরাম খানের বিলাসি ফ্রি-কিকটি গোল পোষ্টের বেশ বাইরে দিয়ে চলে যায়।

নির্ধারিত সময় শেষের ৮ মিনিট আগে নাসির হোসেনের গোলে ব্যবধান ৩-১ এ নিয়ে যায় বিসিবি বর্তমান একাদশ। আর তাতেই সিরিজ নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা।

বিসিবি সাবেক স্কোয়াড: মিজানুর রহমান বাবুল, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, সানোয়ার হোসেন, হান্নান সরকার, জাবেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, মোর্শেদ আলী খান সুমন, ইফতেখারুল ইসলাম ইফতি, এনামুল হক মনি ও মাসুদুর রহমান মুকুল।

বিসিবি বর্তমান স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, নুরুল ইসলাম সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা