,

অলিম্পিকে কবে কখন বাংলাদেশের খেলা

photo-1470325244স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকের পর্দা উঠছে শুক্রবার। এই গেমসের পাঁচটি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের সাতজন ক্রীড়াবিদ। উদ্বোধনী দিনেই বাংলাদেশের আর্চার শ্যামলি রায় লড়াইয়ে নামছেন। বাংলাদেশ সময় রাত ১০টায় র‍্যাঙ্কিং রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন তিনি।

৮ আগস্ট শ্যুটিংয়ের লড়াইয়ে নামবেন আব্দুল্লাহ হেল বাকি। কমনওয়েলথ গেমসে রুপা জয়ী এই শ্যুটার সেদিন সন্ধ্যা ৬টায় বাছাই প্রতিযোগিতায় নাবেন। তাঁর ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেল।

সাঁতার প্রতিযোগিতা শুরু হবে ১১ আগস্ট। ৫০ মিটার ফ্রি স্টাইলে বাংলাদেশি সাঁতারু মাহফিজুর রহমানের বাছাই প্রতিযোগিতা শুরু হবে রাত ১০টায়।

এদিন শুরু হবে গলফও। বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমানের খেলা এদিন বিকেল সাড়ে ৪টায় শুরু হবে। প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকাও বহন করবেন দেশসেরা এই গলফার।

১২ আগস্ট নারী অ্যাথলেটিকসের বাছাই। ১০০ মিটার দৌড়ে রাত ৯টায় শিরিন আক্তার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামবেন। এ দিন রাত ১০টায় নারীদের সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলের বাছাইয়ে নামবেন সোনিয়া আক্তার।

১৩ আগস্ট পুরুষদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নামবেন মেজবাহ আহমেদ। বাছাইয়ের এই প্রতিযোগিতা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা