,

শাকিবের নায়িকা হচ্ছেন শুভশ্রী

Untitled-2বিনোদন প্রতিবেদক : ‘সত্তা’ ছবিতে পাওলি দাম আর ‘শিকারি’ ছবিতে শ্রাবন্তী অভিনয় করেছিলেন শাকিব খানের বিপরীতে। বাংলাদেশি সিনেমার জনপ্রিয় এই নায়কের সঙ্গে এবার অভিনয় করতে যাচ্ছেন ভারতের কলকাতার শুভশ্রী। শাকিবের সঙ্গে শুভশ্রীর অভিনয়ের ব্যাপারটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শাকিব নিজে।

১২ আগস্ট শুক্রবার ভারতের কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা ‘শিকারি’। এই ছবির প্রচারণার জন্য সম্প্রতি তিনি কলকাতায় যান। ফিরে আসার আগে যৌথ প্রযোজনার নতুন আরেকটি ছবিতে অভিনয়ের কথাবার্তা পাকা করে চলে আসেন। শাকিবের নতুন ছবিটি প্রযোজনায় থাকবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।

শাকিব বলেন, ‘গল্পটা যেভাবে শুনেছি, তাতে আমি রীতিমতো মুগ্ধ। এটি পুরোপুরি ভালোবাসার একটি সিনেমা। যৌথ প্রযোজনায় এর আগে আমি “শিকারি” ছবিতে অভিনয় করেছি। রোজার ঈদে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে দর্শকের যে উচ্ছ্বাস, তা আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, নতুন ছবিটি আগের ছবির চেয়েও অনেক ভালো হবে।’

শাকিব ও শুভশ্রী অভিনীত যৌথ প্রযোজনার নতুন ছবিটি পরিচালনা করবেন জয়দেব। প্রসঙ্গত, শুভশ্রী এর আগে বাংলাদেশের আরেকটি সিনেমায় অভিনয় করেছিলেন। ‘আমি শুধু চেয়েছি তোমায়’ নামের সেই ছবিটি পরিচালনা করেন অনন্য মামুন। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা