,

আকিবের চোখে বাংলাদেশের ভবিষ্যতের চার পেসার

Aqibস্পোর্টস ডেস্ক : বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং পরামর্শক হিসেবে আসা আকিব জাভেদের এক সপ্তাহের কাজ শেষ হয়েছে আজ। এই কদিনে তিনি কাজ করেছেন এইচপির ১৭ ও জাতীয় দলের ৮ পেসারের সঙ্গে। বোলারদের সঙ্গে কাজ শেষে আজ একটা কাগজ নিয়ে সংবাদমাধ্যমের সামনে এলেন আকিব। কাগজে লেখা চার তরুণ পেসারের নাম, আকিবের চোখে যাঁরা ভবিষ্যতে দিতে পারেন বাংলাদেশের পেস বোলিংয়ে নেতৃত্ব।

আকিবের নজর কেড়েছেন এইচপির সেই চার পেসার হচ্ছেন—ইবাদত হোসেন চৌধুরী, আবু হায়দার, আবু জায়েদ চৌধুরী ও আবুল হাসান। ৩ টেস্ট, ৬ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলা আবুল হাসানকে নিয়ে আকিবের পর্যবেক্ষণ, ‘রাজুর (আবুল) অনেক সম্ভাবনা আছেন, সন্দেহ নেই। তবে তার কিছু সমস্যা আছে। চোট, আত্মবিশ্বাসে বেশ ঘাটতি। কিন্তু তার বলের গতি, শারীরিক গঠন ও অ্যাকশন ভালো। ওকে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে হবে।’

চার পেসারের মধ্যে ইবাদতের প্রতি আকিবের মুগ্ধতা যেন সবচেয়ে বেশি। সর্বশেষ পেসার হান্ট কর্মসূচিতে সবচেয়ে দ্রুততম বোলার ইবাদত লিস্ট ‘এ’, প্রথম শ্রেণি কিংবা বয়সভিত্তিক ক্রিকেটের সিঁড়ি না ভেঙেই সুযোগ পেয়েছেন এইচপিতে। তাঁর ভেতর বিরাট সম্ভাবনাই দেখতে পাচ্ছেন আকিব, ‘তাকে দেখে আমার মোহাম্মদ ইরফানকে মনে পড়ছে। ইরফানকে যখন তুলে এনেছিলাম, ওর মতোই লম্বা ছিল। সেভাবে ফিট ছিল না। এক বছর ধরে আমরা তাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে তৈরি করেছি। এই ছেলেটারও সমর্থন দরকার। তার ফিটনেস নিয়ে কাজ করতে হবে। যদি শরীরটা ঠিকঠাক প্রস্তুত করতে পারে, তবে বাংলাদেশের ফাস্ট বোলারদের নতুন প্রজন্মকে সে প্রতিনিধিত্ব করতে পারবে।’

আকিবের কাছে এমন প্রশংসায় ইবাদতের আত্মবিশ্বাসটা বেড়ে গেছে অনেকটাই। জানালেন, গত কদিনে পাকিস্তানের সাবেক এই পেসারের কাছ থেকে তাঁর পাঠটা ভালোই হয়েছে, ‘তিনি যে চারটা দিন কাজ করেছেন, আমি অনেক উপকৃত হয়েছি। এখন আমার গতি, রান আপ নিয়ে কাজ করব। কীভাবে রিভার্স সুইং করাতে হয় সেটি নিয়ে অনুশীলন করব।’ সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে