,

অলিম্পিক কমিটিতে প্রফেসর ইউনূসের বক্তব্য

Dr-Younusঅনলাইন ডেস্ক : নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বুধবার ব্রাজিলের রিও ডি জেনিরোর ওশেনিকো কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৯তম সেশনে ভাষণ দিয়েছেন। নিজ বক্তব্যে তিনি সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং পৃথিবীর বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে অলিম্পিকস ও খেলাধুলার একসঙ্গে কাজ করার উপকারিতা সম্পর্কে আলোকপাত করেছেন। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর বাইরে থেকে যাওয়া মানুষদের কিভাবে সহায়তা করা যায় সেই বিষয়ে বক্তব্য রেখেছেন তিনি।

সেশনে পৃথিবীর বিভিন্ন দেশের অলিম্পিক কমিটিগুলোর দুই শতাধিক প্রেসিডেন্ট ও তাদের অতিথিরা যোগদান করেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জনাব টমাস বাখের সঞ্চালনায় পরিচালিত এই বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের মহামান্য প্রিন্সেস অ্যান, মোনাকোর মহামান্য প্রিন্স অ্যালবার্ট এবং ডেনমার্কের মহামান্য ক্রাউন প্রিন্স লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক।

প্রফেসর ইউনূস অনুষ্ঠানে ৪৫ মিনিট বক্তৃতা দেন। এরপর ছিল প্রশ্নোত্তর সেশন। কমিটির ১৫ জন সদস্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সামাজিক অভিমুখীনতার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নগুলোর মধ্যে ছিলো অলিম্পিক গেমসের আয়োজক হতে আগ্রহী শহরগুলোর করণীয়, প্রতিটি শহরে অলিম্পিকের ধারাবাহিকতা কি হবে, সামাজিক ব্যবসা কিভাবে অপরাধ সংশ্লিষ্ট বিষয়গুলো মোকাবেলা করবে, অবসর গ্রহণকারী অলিম্পিক অ্যাথলেটরা কি করবে ইত্যাদি। প্রশ্নোত্তর পর্বের জন্য ১৫ মিনিট বরাদ্দ থাকলেও তা প্রায় ৪০ মিনিটে গড়ায়। অলিম্পিক প্রেসিডেন্ট জনাব টমাস বাখ হাস্যোচ্ছলে বলেন যে, তিনি যদি সব প্রশ্ন করার সুযোগ দেন তাহলে ৫ আগস্টের নির্ধারিত অলিম্পিকের উদ্বোধনী পর্বটিকে বিলম্বিত করতে হবে!

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েব সাইটে সেশনটি সরাসরি সম্প্রচার করা হয় এবং প্রশ্নোত্তর পর্বের লিংকটিকে অলিম্পিক কমিটির ইউটিউবে শেয়ার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে