,

নেতৃত্ব নিয়ে জঙ্গি দল বোকো হারামে বিভক্তি

 

 

আন্তর্জাতিক ডেস্ক :নাইজেরিয়ার সন্ত্রাসী সংগঠন বোকো হারাম দলের নেতৃত্ব নিয়ে দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে। সম্প্রতি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বোকো হারামের নতুন দলনেতার নাম ঘোষণা করলেও পূর্বোক্ত নেতা দাবি করছেন তিনিই দলের প্রকৃত নেতা।বোকো হারামের পূর্বোক্ত বিতর্কিত নেতা আবুবকর শেকু আইএসের দ্বারা সদ্য ঘোষিত নতুন নেতা আবু মুসাব আল-বারনাউই’র নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, বারনাউই তার বিরুদ্ধে একটি অভ্যুত্থানের ষড়যন্ত্র করে দলের ক্ষমতা কেড়ে নিতে চাইছে।

2016_08_04_16_39_42_MwQlhOUyzlYtTszJVfgsYL6LZMdscJ_original

ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট দল বোকো হারাম দীর্ঘদিন ধরেই নাইজেরীয় সরকারকে উৎখাত করার পাশপাশি উত্তরে আইএসের মতাদর্শ প্রতিষ্ঠিত করতে চাইছে।

কিন্তু গত ১৮ মাসে নাইজেরীয় সরকার ও প্রতিবেশী দেশগুলোর যৌথ আক্রমণের শিকার হয়ে দলের দখলকৃত বেশিরভাগ অঞ্চল তারা হারিয়ে ফেলেছে। বুধবার দলের পূর্বোক্ত নেতা শেকু একটি অডিও বার্তা প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়, তিনি জীবিত রয়েছেন এবং এখনো দলের নেতা তিনিই।

উল্লেখ্য, বোকো হারামের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ ইউসুফ ২০০৯ সালের জুলাই মাসে নিহত হওয়ার পর দলনেতা হন আবুবকর শেকু। তার নেতৃত্বে উগ্রবাদের বিকাশের পাশাপাশি অনেকগুলো বড় হামলা চালিয়েছে দলটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে