,

‘দেশের মানুষ সন্ত্রাসে বিশ্বাসী না’

নিজস্ব প্রতিবেদক : বাংলার জমিনে জঙ্গিবাদের কোনো স্থান নেই, দেশের মানুষ সন্ত্রাসে বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Earshad-696x444

এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন একটি শক্তিশালী দল। এ দল আগামীতে ক্ষমতায় আসবে। এছাড়া জাতীয় পার্টি আজ ক্ষমতায় থাকলে গাইবান্ধার সিংড়িয়া বাঁধ ভাঙতো না।

তিনি বলেন, জাতীয় পার্টি বানভাসিদের পাশে সব সময় ছিল এবং আগামীতেও থাকবে। ১৯৮৭-৮৮ সালে এর চেয়েও বড় বন্যা জাতীয় পার্টি মোকাবেলা করেছে। এবছর বন্যা অনুযায়ী বর্তমান সরকারের ত্রাণ অপ্রতুল্য। সরকারসহ দেশবাসীকে এসব বানভাসিদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা