,

‘হলিউডস নেক্সট জেনারেশন’ দীপিকা

 
বিনোদন ডেস্ক : প্রথম সিনেমা দিয়েই হলিউডে ক্যারিয়ারে বাজিমাত করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘হলিউডস নেক্সট জেনারেশন’ হিসেবে বিখ্যাত ‘ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিনে জায়গা করে নিয়েছেন এ তারকা অভিনেত্রী।

Deepika_Padukone1470310198

দীপিকা ছাড়াও ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের এই তালিকায় রয়েছে-দ্য গ্রেট গ্যাটসবাই এবং দ্য ম্যান ফর্ম ইউ.এন.সি.এল.ই সিনেমার খ্যাত এলিজাবেথ ডেবিকি, মিরর, মিরর সিনেমায় স্নো হোয়াইট চরিত্রে অভিনয় করা ফিল কলিন্সের মেয়ে লিলি এবং এলভিন প্রিসলির নাতনি রিলে কেফ। যাকে ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’র মতো জনপ্রিয় সিনেমায় দেখা গেছে।

ম্যাগাজির ছবিতে দেখা যায়, টুকটুকে লাল জ্যাকেট, সঙ্গে লাল প্যান্ট এবং গলায় লাল রঙের লোমওয়ালা স্কার্ফ পরা দীপিকা গাড়ি থেকে নামছেন।

৩০ বছর বয়সি এ অভিনেত্রীর ব্যক্তিগত স্টাইল এবং ফ্যাশন সম্পর্কে প্রশ্ন করলে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দীপিকা বলেন, ‘সবার আগে স্বস্তি পাওয়াটাই মূল ব্যাপার। আপনার নিজেকে পরিপূর্ণ মনে হতে হবে। আপনার এমন মনে হতে হবে যেন আপনি পোশাক পরে আছেন, পোশাক আপনাকে পরে আছে তা যেন মনে না হয়।’

তিনি আরো বলেন, ‘আমাকে যদি গাউন এবং শাড়ির মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি শাড়িকেই বেছে নিব।’

আগামী বছর জানুয়ারিতে এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার মধ্যে দিয়ে হলিউডে অভিষেক হচ্ছে দীপিকার। সিনেমায় তার সঙ্গে দেখা যাবে তারকা অভিনেতা ভিন ডিজেলকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা