বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে অর্থায়নে নাগরিকদের সতর্ক করেছে সৌদি

soudi_137317নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বিভিন্ন জনকল্যাণমুলক প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে নিজের নাগরিকদের সতর্ক করেছে সৌদি আরব। বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া এমন কোন প্রকল্পে অর্থায়নকে অনুৎসাহিত করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট।

এতে বলা হয়েছে, সৌদি আরবের নাগরিকদের জন্য এ সতর্কতা দিয়েছে ঢাকায় অবস্থিত সৌদি আরবের দূতাবাস। এতে দূতাবাস বলেছে, বাংলাদেশে সৌদি নাগরিকদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ রয়েছে এ সতর্কতা তারই অংশ। বলা হয়েছে, আগেভাগে বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া কোন সহায়তা বিষয়ক প্রকল্প অনুমোদন করে না বাংলাদেশের আইন-কানুন। এ জন্য বাংলাদেশে কোনো রকম সহায়তামুলক বা সেবামুলক কর্মকা- চালু করার আগেই সরকারের সঙ্গে অথবা সৌদি আরবের দাতব্য সংস্থাগুলোর সঙ্গে সেদেশের জনহিতৈর্ষদের যোগাযোগের পরামর্শ দিয়েছে দূতাবাস।

সৌদি গেজেট আরও লিখেছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওসামা আল নুকালি বলেছেন, ৬ই জুন থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে বিদেশে যাওয়া সৌদি পর্যটকদের কাছ থেকে মন্ত্রণালয় মোট ৭২০টি বিভিন্ন রকম অভিযোগ পেয়েছে। এর বেশির ভাগই চুরি যাওয়া সংক্রান্ত। এসব বিষয়ে এখনও খতিয়ে দেখছে সৌদি আরবের কূটনৈতিক মিশনগুলো। ওই মুখপাত্র আরও বলেছেন, অনলাইনে মন্ত্রণালয় ২৮০টির বেশি আবেদন পেয়েছে। এসব আবেদনে সহায়তা চাওয়া হয়েছে। এসব বিষয় দেখাশোনা করবে সংশ্লিষ্ট কূটনৈতিক বা কনসুলার মিশন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ