,

জঙ্গি মোকাবেলায় ‘সম্পূর্ণ’ মনোযোগ দিন, সরকারকে বার্নিকাট

 

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ঘটে যাওয়া পরপর দুটো জঙ্গিহামলার পরিপ্রেক্ষিতে বিদেশি বিনিয়োগকারীদের পুনরায় আশ্বস্ত করতে সরকারকে তা মোকাবেলায় ‘সম্পূর্ণ’ মনোযোগ দিতে অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স বার্নিকাট।বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

1461758948

বার্নিকাট বলেন, ‘বিনিয়োগকারীদের পুনরায় আশ্বস্ত করতে সরকারকে কাজ করতে হবে। সরকারকে নিশ্চয়তা দিতে হবে, তারা কারখানাগুলো এবং ব্যক্তির যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের কর্যক্রম হাতে নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘কোনো হামলার পর সরকারের কাছ থেকে স্বচ্ছ, নির্ভরযোগ্য বার্তা প্রেরণ যা জনগণকে পুনরায় আশ্বস্ত করবে এবং নতুন ধরনের এই সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের স্পষ্ট ও সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। কেন না, আরও বিনিয়োগ আনতে এবং মধ্যম আয়ের দেশে পরিণত হতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে একটি নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা