,

সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ডের রায় ফাঁস মামলা: ১৪ আগস্ট রায়

 

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের খসড়া ফাঁসের ঘটনায় করা মামলার রায় ১৪ আগস্ট। এ ছাড়া তাঁর আইনজীবী ফখরুল ইসলামসহ চারজনের জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

523-thumbnail

বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক একেএম শামসুল আলম এ আদেশ দেন।এদিকে এ মামলার আসামি সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী আদালতে আসার পথে তাঁকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে তাঁর আইনজীবী আদালতকে লিখিতভাবে জানিয়েছেন।

 

ওই আদালতের পেশকার মো. শামীম আহসান বলেন, এ মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ এ মামলায় সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ছাড়া চার আসামির জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

২০১৩ সালের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদ- দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রায় ঘোষণার আগেই তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা রায়ের কপি ফাঁস করে দেন।

এ ঘটনায় ট্রাইব্যুনালের পক্ষ থেকে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৪, ৫৭ ও ৬৩ ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ আগস্ট সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে