,

মানবাধিকার কমিশন চেয়ারম্যান রিয়াজুলের বৈধতা নিয়ে নোটিশ

chairman_122596নিজস্ব প্রতিবেদক : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে কাজী রিয়াজুল হকের নিয়োগের বৈধতা নিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তা না হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে সতর্ক করা নোটিশে।

আজ বৃহস্পতিাবর রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।

বঙ্গভবনের সচিব, জাতীয় সংসদের স্পিকার, আইনমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ-সচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে নোটিশটি পাঠানো হয়।

নোটিশে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯-এর ৬(৩)ধারায় বলা হয়েছে, ‘কমিশনের চেয়ারম্যান এবং সদস্যগণ কার্যভার গ্রহণের তারিখ হইতে তিন বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন। তবে শর্ত থাকে যে, একই ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য হিসাবে দুই মেয়াদের অধিক নিয়োগ লাভ করিবেন না। কিন্তু সদ্য কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত কাজী রিয়াজুল হক কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসাবে কর্মরত ছিলেন। তাই কমিশন আইনের ৬(৩) ধারা অনুযায়ী রিয়াজুল হকের নিয়োগ প্রক্রিয়াটি আইনপরিপন্থী এবং অবৈধ।” ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা