,

‘পুলিশ পরিচয়ে তুলে নেওয়া’ মিনারুলের সন্ধান মিলল

‘পুলিশ পরিচয়ে তুলে নেওয়া’ মিনারুলের সন্ধান মিললনিজস্ব প্রতিবেদক : স্ত্রীর সংবাদ সম্মেলনের ১৫ ঘণ্টা আর ‘পুলিশ পরিচয়ে তুলে নেওয়া’র চার দিন পর স্কুলশিক্ষক মিনারুল ইসলামের সন্ধান পেয়েছে তাঁর পরিবার। গতকাল বুধবার গভীর রাতে পুলিশ তাঁকে ঝিনাইদহ শহরের বাসটার্মিনাল এলাকা থেকে আটক করে বলে পরিবারকে জানায়।
পুলিশের দাবি, এ সময় তাঁর কাছে থাকা ব্যাগে একটি দেশীয় শাটারগান পাওয়া গেছে।

নিখোঁজ মিনারুল ঝিনাইদহ সদর উপজেলার খামারাইল গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ লিড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক। পরিবারের দাবি, গত ৩০ জুলাই দিবাগত রাত তিনটার দিকে ঝিনাইদহ শহরের হামদহ খন্দকারপাড়া থেকে পুলিশের পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। আর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল, তারা মিনারুল ইসলাম নামের কাউকে আটক করেনি।

এ নিয়ে গতকাল দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে মিনারুলকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানায় তাঁর পরিবার।

মিনারুলের স্ত্রী মেহেরুন নেছা লিখিত বক্তব্যে বলেছিলেন, ‘৩০ জুলাই রাতে আমাদের ভাড়া বাসায় পুলিশ পরিচয়ে ১৫ থেকে ২০ লোক আসেন। তাঁরা ঘরের ভেতরে ঢুকে মিনারুলকে বাইরে আসতে বলেন। এরপর তাঁরা ঘরে থাকা আলমারি থেকে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য সংগ্রহ করা একটি গাইড বই নিয়ে যান। ওই লোকজনের কোমরে পিস্তল ও ওয়্যারলেস সেট ছিল। তাঁদের বেশির ভাগ সাদাপোশাকে থাকলেও তিন-চারজনের পরনে পুলিশের পোশাক ছিল। তাঁরা মিনারুলকে গাড়িতে উঠিয়ে শহরের দিকে চলে যান। তিন দিন পার হলেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।’

তবে আজ ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, পুলিশের পক্ষ থেকেও মিনারুলকে খোঁজাখুঁজি করা হচ্ছিল। গতকাল রাত তিনটার দিকে সদর থানার পুলিশের একটি টহল দল শহরের বাসটার্মিনাল এলাকায় মিনারুলকে এলোমেলো ঘোরাঘুরি করতে দেখে আটক করে। এ সময় তাঁর কাছে থাকা একটি ব্যাগ থেকে দেশীয় একটি শাটারগান উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, মিনারুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে