,

চট্টগ্রামে নিখোঁজ নর্থসাউেথের ছাত্র ও গাড়িচালক ফিরে এসেছে

ctনিউজ ডেস্ক: চট্টগ্রামে নিখোঁজ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুনায়েদ হোসেন আকিব (২৫) ও তার গাড়িচালক মোস্তফা (৩০) রহস্যজনকভাবে ফিরে এসেছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার গভীররাতে গাড়িচালক মোস্তফাকে চট্টগ্রামের খুলশি থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকার মোড়ে এবং জুনায়েদকে ঢাকার নারায়ণগঞ্জের কাছাকাছি এলাকায় অজ্ঞাতরা ফেলে দিয়ে গেছে। এ সময় তাদের চোখ বাঁধা ছিল।

এদিকে গাড়িচালক মোস্তফাকে বৃহস্পতিবার সকালে খুলিশ থানায় নিয়ে গেছে পুলিশ। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে জুনায়েদ বসুন্ধরা এলাকায় তার এক আত্মীয়ের বাসায় ওঠে।

জুনায়েদের ভগ্নিপতি এস এম আবুল মঞ্জুর যুগান্তরকে জানান, বুধবার রাতে গাড়িচালক মোস্তফা বাসায় ফিরে এসেছেন। জুনায়েদও ঢাকার বসুন্ধরা এলাকায় এক আত্মীয়ের বাসায় রয়েছেন।

জুনায়েদের উদ্ধৃতি দিয়ে মঞ্জুর আরও জানান, তাকে চোখ বেঁধে বুধবার গভীর রাতে ঢাকার নারায়ণগঞ্জের কাছাকাছি এলাকায় ফেলে গেছে। এর ঘণ্টা খানেক পর জুনায়েদ নিজেই বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে এক আত্মীয়ের বাসায় যায়।

চালক মোস্তফার উদ্ধৃতি দিয়ে খুলশি থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর জানান, জুনায়েদকে গভীর রাতে কে বা কারা কুসুমবাগ আবাসিক এলাকার মোড়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেছে। ওই সময় তার চোখ বাঁধা ছিল।

রাত তিনটার দিকে মোস্তফা বাসায় পৌঁছে। গাড়িচালক মোস্তফাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বুধবার রাত ৮টার দিকে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের পার্কিং থেকে প্রাইভেটকারটি (চট্ট মেট্রো-গ ১১-৭২৭৯) উদ্ধার করা হয়।

গত সোমবার জুনায়েদ নগরীর গরীবউল্লাহ শাহ মাজার সংলগ্ন কুসুমবাগ আবাসিক এলাকার মোড় থেকে গাড়িচালক মোস্তফাসহ নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি দায়ের করার পর পুলিশ তদন্তে নামে।যুগান্তর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে