,

হাসনাত-তাহমিদ ৮ দিনের রিমান্ডে

2নিউজ ডেস্ক: গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেপ্তার হাসনাত করিম ও তাহমিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার মেট্রোপলিটর ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়েছিল।

গত ১ জুলাই রাতে গুলশানের আর্টিসানে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় ৫ জঙ্গিসহ ছয়জন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়।

তবে সারারাত জঙ্গিদের কব্জায় থেকে সকালে সুস্থভাবেই ফিরে আসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান।

উদ্ধার পরই তাদের নেয়া হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতেও দেখা যায় হাসনাত করিমের সন্দেহজনক আচরণ। এরপর থেকেই তার ওপর নজরদারি করা হয়।

গত ৩০ জুলাই ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, হাসনাতকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু পরিবারের কাছে হাসনাত করিমের ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হতে তার বাবা রেজাউল করিমের কাছে ফোন দেয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

যদিও আইন অনুযায়ী কোনো সন্দেহভাজনকে আদালতে উপস্থাপন ছাড়া এতোদিন হেফাজতে রাখতে পারে না। আটকের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে উপস্থাপনের আইন রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে