,

বাঁচতে হলে এনার্জি ড্রিংকস ত্যাগ করুন

11নিউজ ডেস্ক: বর্তমান সময়ের তরুণ-তরুণীরা এনার্জি পানীয় অনেক বেশি পছন্দ করে। আবার যারা নিজেদের ফিটনেস নিয়ে অনেক বেশি চিন্তাশীল, তারাও ব্যায়াম করার পূর্বে এনার্জি পানীয় পান করে।
অনেকে মনে করেন, এই সকল এনার্জি পানীয় পান করলে শরীরে শক্তি উৎপন্ন হয়। এতে করে আপনি অনেক বেশি কাজ করতে সক্ষম হবেন। তবে এই কথাটি মোটেও সত্য নয়।

জার্নাল অফ অ্যাডিকশন মেডিসিন এর নতুন এক রিপোর্ট থেকে জানা যায়, এনার্জি ড্রিঙ্কস এ উচ্চ পরিমাণে ক্যাফেইন থাকার ফলে আমাদের শরীরে কার্ডিয়াক জটিলতা দেখা দিতে পারে।
এবার ই প্রথম নয়, এর আগেও বিভিন্ন রিপোর্টে জানান হয়েছিল, কার্ডিওভাসকুলারে সমস্যা তৈরি করা ছাড়াও এনার্জি পানীয় পান করার ফলে অস্বাভাবিক হৃদয় স্পন্দন বৃদ্ধি পেতে পারে।

একজন ২৮ বছর বয়সী রোগী রক্তবমির শিকার হয়েছিলেন, অতিরিক্ত এনার্জি পানীয় পান করার ফলে। তাকে পরীক্ষা করে দেখা যায়, প্রতি মিনিটে প্রায় ১৩০ বার তার হৃদস্পন্দন চলছিল। যা অস্বাভাবিকতার লক্ষণ।

হৃদযন্ত্রের অস্বাভাবিক ক্রিয়ার কারণে এই রোগের নাম দেয়া হয়েছে আট্রিয়াল ফিব্রিলিয়েশন। প্রতিদিন মাত্র ৩২০ মিলিগ্রাম এনার্জি ড্রিঙ্ক পান করলে এই সমস্যা আপনার ও হতে পারে। অতিরিক্ত ক্যাফেইন এর ফলে হৃদযন্ত্রে সমস্যা হবার পাশাপাশি বমি হয় এবং পেটের বিভিন্ন সমস্যা দেখা যায়।–সুত্র: জি নিউজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা