,

তিন পার্বত্য জেলায় ১০ আগস্ট হারতালের ঘোষণা

Hortalনিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন সংশোধন আইন ২০১৬ বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে হরতালসহ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ৫ সংগঠন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের নেতারা।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-বৃহস্পতিবার ঢাকা প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় মানববন্ধন ও তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল, আগামী ৮ আগস্ট সকাল ১০টায় তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি শাপলা চত্বর, রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও বান্দরবান প্রেসক্লাবের সামনে) মানববন্ধন এবং আগামী ১০ আগস্ট এই তিন পার্বত্য জেলায় একযোগে সকাল-সন্ধা হরতাল পালন।

বিবৃতিতে বলা হয়, সরকার যদি দাবি না মানে তাহলে পরবর্তীতে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্ত্রিসভায় পাস হওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন সংশোধন আইন ২০১৬ বাতিল করার পাশাপাশি ভূমি কমিশনে বাঙালি প্রতিনিধি নিয়োগের দাবিও জানিয়েছে সংগঠনগুলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা