,

‘জাহান্নামে যাবে মানুষ হত্যাকারীরা’

shajahanনিউজ ডেস্ক: সাম্প্রতিকালে দেশের জঙ্গি হামলার প্রসঙ্গে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, মানুষ হত্যা করে যারা মনে করে জান্নাতে যাবে, তারা জান্নাতে নয়, জাহান্নামে যাবে।

বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়ায় ভাঙন কবলিত ফেরি ঘাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, যারা নামাজের সময় নামাজ না আদায় করে মানুষ হত্যা করে তারা মুসলমান নয়।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, তা না হলে কল্যাণপুরে জঙ্গিদের দমন করা সম্ভব হতো না। আমরা যারা মুসলমান তাদের বিভ্রান্ত করছে জামায়াত ও অন্যান্য উগ্র সংগঠন। এদের বাংলার বুকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী বেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত, রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে দৌলতদিয়া রেস্ট হাউজে নৌ-পরিবহনমন্ত্রী শাহ্জাহান খানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে