,

১৯ আগস্ট আশুগঞ্জ প্রেসক্লাবে ভোট

Ashuganj Press Club Logoব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আগামী ১৯ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১লা আগস্ট আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম মিজি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। রফিকুল ইসলাম ছাড়া বাকি দুই নির্বাচন কমিশনার হলেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও আশুগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর খন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৬ ও ৭ আগস্ট আশুগঞ্জ প্রেসক্লাব কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া ৮ আগস্ট প্রেসক্লাব কার্যালয়ে মনোয়নপত্র জমা, ১০ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১১ আগস্ট প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৯ আগস্ট দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রেসক্লাবের ২০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী জানান, সুষ্ঠুভাবে নির্ববচন সম্পন্ন করার জন্য নির্বাচনের কমিশনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ভোটগ্রহণের দিন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা