,

চেজের দানবীয় ইনিংসে জেতা হল না ভারতের

248897স্পোর্টস ডেস্ক: জ্যামাইকা টেস্ট জেতা হল না ভারতের। রোস্টন চেজের দুরন্ত শতরান, ডওরিচ-হোল্ডারের চোয়াল চাপা লড়াইয়ের জন্য জ্যামাইকা টেস্টের চারদিন শাসন করেও বিরাট কোহলিকে খালি হাতেই ফিরতে হল।

ম্যাচের শেষ দিনে ভারতীয় বোলাররা নিতে পারলেন মাত্র দুই উইকেট। ফল ২-০ স্বপ্নে দাঁড়ি, হোয়াইটওয়াশের স্বপ্নে জল।

গত চারদিন ধরে যে ক্যারিবীয়ান দলকে দেখে মনে হচ্ছিল নেহাতই শিশু, কিংবা চতুর্থ দিনের শেষে মাত্র ৪৮ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পর মনে হচ্ছিল বৃষ্টি না এলে ওয়েস্ট ইন্ডিজের হার নিশ্চিত।

কিন্তু শেষদিনে কেমন যেন বদলে গেল ক্যারিবীয়রা। হঠাত্‍ করে ক্যারিবীয়ানদের যেন ঘুম ভাঙল। কিছুতেই উইকেট দেব না মনোভাবটা চেপে বসল। মূলত স্পিনার হিসেবে দলে আসা চেজ তার দ্বিতীয় টেস্টেই যে অপরাজিত ১৩৭ রানের ইনিংসটা খেললেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

তবে চেজকে যেভাবে সঙ্গ দিলেন ডওরিচ (৭৪) আর হোল্ডার (৬৪) সেটাও কৃতিত্বের দাবি রাখে। ম্যাচের শেষ দিনে ভারতকে জিততে হলে নিতে হত ৬ উইকেট।

প্রথম সেশনে পড়েছিল মাত্র একটা উইকেট। ব্ল্যাকউডকে ফেরান অশ্বিন। তখনও মনে করা হচ্ছিল পরের সেশনেই হয়তো মুড়িয়ে যাবে। কিন্তু লাঞ্চের পর চেজ-ডওরিচ ভয়ংকর হয়ে উঠলেন। মিশ্রর বলে ডওরিচ দ্বিতীয় সেশনের একেবারে শেষের দিকে ফেরার পর ভারতীয়দের আশা জাগে।

শেষ সেশন, ৩০ ওভারে দরকার ৪ উইকেট। ম্যাচ জেতার সম্ভাবনা উজ্জ্বল। নতুন বলও তখন হাতে পেয়ে গিয়েছেন ভারতীয় বোলাররা। কিন্তু সব আশায় জল ঢেলে দিলেন চেজ আর হোল্ডার।

চতুর্থ ক্যারিবীয়ান হিসেবে একই টেস্টে পাঁচ উইকেট আর শতরান করা চেজের মধ্যে যেন অতি প্রাকৃতিক কিছু ভর করল। কিছুতেই আউট হচ্ছেন না।
১৯৬৬ সালের পর এই প্রথম কোনো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার এমন অলরাউন্ড কীর্তি করে দেখালেন।

চেজকে আউট করা না গেলেও উল্টোদিকে ধসানো যাবে এমন আশায় গভীর রাতে চোখ কচলে টিভির সামনে ভারতীয়রা। কিন্তু কোথায় কী। অধিনায়ক হোল্ডার যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন।

শেষ সেশনে কোনও উইকেটই পড়ল না। চেজ-হোল্ডার শতরানের জুটি করে মাথা উঁচু করে মাঠ ছাড়লেন। প্রথম টেস্টের পুরোটা, দ্বিতীয় টেস্টের প্রথম চারদিন হোল্ডারদের দেখে বোঝা যায়নি তারা ক্যারিবীয়ান জার্সিতে খেলছেন, শেষদিনে বোঝা গেল। হাড়ে হাড়ে টের পেলেন কোহলি।

অলরাউন্ড নৈপুণ্যের কারণে এবং নিশ্চিত হার থেকে ওয়েস্ট ইন্ডিজকে বাঁচানো রোস্টন চেজ পেয়েছেন ম্যাচসেররার পুরস্কার।

স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৯৬/১০; ব্লাকউড ৬২; অশ্বিন ৫২/৫

ভারত প্রথম ইনিংস: ৫০০/৯; রাহুল ১৫৮, রাহানে ১০৮*; চেজ ১২১/৫

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ৩৮৮/৬; চেজ ১৩৭*, হোল্ডার ৬৪*, ডওরিচ ৭৪; মিশ্রা ৯০/২, সামি ৮২/২

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা