,

ব্রাহ্মনবাড়িয়া কোড্ডায় চলন্ত ট্রেনের সাথে ট্যাংক লরী ও সিএনজি সংর্ঘষ, আহত ৪

file (3)ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায়  কোড্ডায় রেল ক্রসিংয়ে  চলন্ত ট্রেনের সঙ্গে ট্যাংক লরী ও যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৪জন আহত হয়েছেন। আজ বুধবার রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার কোড্ডা রেলগেটে ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এরা হলেন- পুতুল বেগম (৫৮) ও সোহাগ মিয়া (২৫)। আহত বাকি দুজনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এছাড়া ব্রাহ্মনবাড়িয়া সদরের বিভিন্ন গুরুত্ব পূর্ণ রেল ক্রসিংয়ে গেইট ম্যান না থাকায় চলন্ত ট্রেনের গতিবিদি লহ্ম্য করতে না পারায় ক্রসিং গুলোতে প্রায়ই ছোট বড় দূর্ঘটনার ঘটনা ঘটছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাত্তার জানান, সন্ধ্যায় কোড্ডা রেলগেইটে ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেন একটি ট্যাংকলরীকে ধাক্কা দেয়। এসময় লরীটির সঙ্গে আখাউড়াগামী অপর একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চার যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা