,

`মন-শরীর যেটা চেয়েছে, সেটাই করেছি`

Paoli-bg20160803143432বিনোদন ডেস্ক : প্রথমবারের মত বড় পর্দায় জুটি বেঁধেছেন টালিগঞ্জের তারকা অভিনেতা প্রসিনজিৎ এবং এসময়ের সাড়া জাগানো অভিনেত্রী পাওলি দাম। কমলেশ্বর মুখার্জি পরিচালিত ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা `ক্ষত`তে বেশ আবেদনময়ী এক চরিত্র নিয়ে হাজির হয়েছেন পাওলি।

এক সাক্ষাৎকারে দৈনিক আনন্দবাজার পত্রিকাকে তিনি জানিয়েছেন সেই অভিজ্ঞতার কথা।

পাওলি বলেন, ‘ক্ষত’ করার সময় আমি পুরোটাই অন্তরা (সিনেমার চরিত্র) হয়ে গেছিলাম। অন্তরার মন-শরীর যেটা চেয়েছে, আমি ঠিক সেটাই করেছি। আবেদনময়ী চরিত্রের ব্যাপারে তিনি বলেন, ‘ছত্রাক’ করার পর সে সব নিয়ে আমার কোনও আড়ষ্টতা বা দ্বিধা থাকবে না, সেটাই তো স্বাভাবিক। দেখুন, আমি ইন্টারন্যাশনালি পৌঁছতে চাই। ‘ক্ষত’ তার প্রথম ধাপ। কমলদার (কমলেশ্বর মুখোপাধ্যায়) মেকিংটাই আলাদা। যে কোনও চরিত্রে নিজেকে উজাড় করে দিতে হবে।

বাথটাব সিন, স্মুচিং, এগুলো আলাদা করে ভাববার আর কিছু নেই বলেও জানান সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী।

পর্দায় শারীরিক সম্পর্ক প্রকাশের ভঙ্গি নিয়ে পাওলির বক্তব্য, আমি মনে করি অভিনেত্রীদের শরীর নিয়ে আলাদা করে ইনহিবিশনস থাকা উচিত নয়। এটা আমার মত।

তিনি বলেন, লাস্ট বারো বছর শুধু কাজ আর বাড়ি এই রুটিনে কাটিয়েছি। এত দিন বাদে ঠিক জায়গাটা পেলাম। সময় লাগে। সুমন ঘোষের কাছে শুনেছি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা ‘ক্ষত’তে আমার অভিনয়ের প্রশংসা করেছেন। এটাই বিশাল পাওয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে