,

মুস্তাফিজের অস্ত্রোপচার, সিদ্ধান্ত ঝুলে আছে ডাক্তারে

Mustafizস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট আসর কাউন্টি খেলতে গিয়ে পুরনো এক কাঁধের ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। ইনজুরিটি পুরোপুরি নির্মুল করতে অস্ত্রোপচারে জন্য এখন সেখানেই অবস্থান করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) নির্দেশনায় ইতিমধ্যে দু’জন বিষেশজ্ঞেরও পরামর্শ নিয়েছেন মুস্তাফিজ। কিন্তু কবে, আর কার কাছে করা হবে তার অস্ত্রোপচার? এখন পর্যন্ত এটি পরিষ্কার জানেনা কেউ। এমনকি বিসিবিও এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কোথায় করা হবে তার অস্ত্রোপচার।

বুধবার(০৩ আগস্ট) এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অবশ্য কারণ হিসেবে তারা দুষছেন ডাক্তারের নাগাল না পাওয়াকে। ফলে এই সি্দ্ধান্তহীনতায় ঝুলে আছে মুস্তাফিজের অস্ত্রোপচারের ভাগ্য।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘২২ আগস্টের আগে লেনার্ড ফ্রাঙ্ক সময় দিতে পারবেন না। ফলে ইংল্যান্ডে অন্য যে চিকিৎসককে আগে দেখিয়েছিলেন মুস্তাফিজ; সেই টনি কোচারের কাছে, নাকি অস্ট্রেলিয়ার ডাক্তার গ্রেগ হয়ের কাছে অস্ত্রোপচার করানো হবে সেটাই সিদ্ধান্ত নিতে পারছে না বিসিবি।’

এসময় পাপন আরও বলেন, ‘গ্রেগ হয়ের কাছে সময় চাওয়া হয়েছে। যদি তার কাছে আরও আগে অস্ত্রোপচার করানো যায়, তাহলে মুস্তাফিজকে দেশে ফিরিয়ে এনে অস্ট্রেলিয়া পাঠানো হবে। আর যদি গ্রেগ হয়ও সময় দিতে না পারেন, তাহলে শেষ পর্যন্ত লেনার্ড ফ্রাঙ্কের কাছেই অস্ত্রোপচার করানো হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে