বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে দীপিকার রেকর্ড

deepika-padukoneবিনোদন ডেস্ক : কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় এখন আর কোনো অংশেই কম নয়। কিন্তু সমতূল্য পরিশ্রমে এখনও পুরুষের চেয়ে কম পারিশ্রমিক পান নারীরা। কিন্তু সেই প্রচলিত ধারাকে বোধয় এবার ভাঙতে চলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। কারণ বলিউডে আসন্ন সিনেমা ‘পদ্মাবতী’র মধ্য দিয়ে তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেত্রীতো হচ্ছেন বটেই, সেইসাথে পুরুষ অভিনেতার পারিশ্রমিকেও চেয়েও বেশি পারিশ্রমিক নিজের পকেটে পুরতে যাচ্ছেন!

বলিউডে এক সিনেমায় অভিনয় করে ১০ কোটি রুপির বেশি এখনও কেউ পারিশ্রমিক নিতে পারেননি কোনো অভিনেত্রী। এমনকি হাতেগোনা ক’জন প্রথম সারির অভিনেতা ছাড়া বলিউডে কারো পারিশ্রমিক দশের কাছাকাছিও নেই। অথচ দীপিকা পাডুকোন সেই সীমা অতিক্রম করতে যাচ্ছেন সঞ্জয় লীলা বানসালির আসন্ন ঐতিহাসিক প্রেমের সিনেমা ‘পদ্মাবতী’র মধ্য দিয়ে।

কারণ, ‘পদ্মাবতী’ ছবিটির জন্য পারিশ্রমিক হিসেবে দীপিকা পাডুকোন প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী হিসেবে ভাঙতে যাচ্ছেন এক ছবি দিয়ে ১০ কোটি রুপি আয়ের সীমারেখা। মুম্বাই মিররের মতে, আসন্ন ‘পদ্মাবতী’র জন্য দীপিকাকে দেয়া হচ্ছে ১২.৬৫ কোটি রুপি। যা ভারতীয় ইতিহাসে কোনো নারী অভিনেত্রীর এটায় প্রথম।

এরআগে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘রামলীলা’ করে দীপিকা পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১ কোটি রুপি। এরপর একই পরিচালকের নির্দেশনায় ‘বাজিরাও মাস্তানি’তে অভিনয় করে দীপিকার পারিশ্রমিক বেড়ে দাঁড়িয়েছিল ৭ কোটি রুপি। আর এবার তা এক লাফে হয়ে গেল ১২.৬২ কোটি রুপি।মাত্র ক’দিনের ব্যবধানে দীপিকার এই উত্থানকে খুব ভালোভাবে নিচ্ছেন নারী অধিকার নিয়ে কাজ করা মানুষেরা।

বিশেষ করে অনেক নারী অভিনেত্রীরা বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নিয়ে সংগ্রাম করে যাচ্ছিলেন। তাদের দাবী ছিল একই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেও সব সময় পুরুষের চেয়ে তুলনায় কম পারিশ্রমিক পেয়ে আসছেন নারী অভিনেত্রীরা। আর সেই অভিযোগ যেন ভুল প্রমানিতই করতে যাচ্ছেন দীপিকা!

যদিও গত এপ্রিলে ‘টাইমস অব ইন্ডিয়া’য় অভিনেত্রী কল্কি কোয়েচলিন বলেছিলেন, ‘আপনি যদি প্রিয়াঙ্কা চোপড়া হন তাহলেই কেবল বলিউডে অভিনেতার চেয়ে বেশি পারিশ্রমিক পেতে পারেন।’

‘পদ্মাবতী’র মধ্য দিয়ে কল্কির সে কথারও ভুল প্রমাণিত করলেন দীপিকা। তিনিও দেখিয়ে দিলেন, প্রিয়াঙ্কা কিংবা কঙ্গনা রানাউতই নয় একজন অভিনেতার চেয়ে তিনিও বেশি পারিশ্রমিক নিতে পারেন! বাংলামেইল

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ