,

বাসের নিচ দিয়েই চলবে প্রাইভেট কার

bus_and_carঅনলাইন ডেস্ক : বিশাল অাকৃতির একটি বাস। তার নিচ দিয়ে অনায়াসে বের হয়ে যাচ্ছে প্রাইভেট কার। কিছুদিন আগে এমনই এক পরিকল্পনার কথা প্রকাশ করেছিল চিন। সেই অনুযায়ী নির্মিত একটি বাস দেশটির রাস্তায় পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে। খবর ফক্স নিউজের।

পরীক্ষামূলকভাবে চালু হওয়া বাসটির নাম ট্রানজিট এলিভেটেড বাস (টিইবি-১)। ২৫ ফুট চওড়া ও ৭২ ফুট লম্বা এই বাসটি চলাচলে বাড়তি স্থান প্রয়োজন হয় না। রাস্তার দুই পাশে রেললাইন ধরনের লাইন বসানো হয়েছে বাসটি চলাচলের জন্য। নিজস্ব ট্রাফিক লাইট ও দুর্ঘটনা এড়াতে বিভিন্ন সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে। তবে প্রথম পর্যায়ে বাসটির গতি প্রতি ঘণ্টায় ৩৭ মাইল রাখা হয়েছে।

বাসটির যাত্রী ধারণক্ষমতা ৩০০। আর ব্যস্ত সময়ে অফিসগামী যাত্রীদের নিয়ে যানজটের ওপর দিয়ে অনায়াসে চলাচল করতে পারবে বাসটি। চিনের কুইনহুয়াংডাও শহরে এ বাসটির পরীক্ষা করা হচ্ছে। সেখানে কম্পিউটারে মডেল তৈরির তিন মাসেরও কম সময়ে বাস্তবে তৈরি করা হয়েছে এ বাস। বলা হচ্ছে, ট্রাফিক জ্যাম ৩৫ শতাংশ কমাতে সক্ষম হবে এ বাস। এছাড়াও এ বাসের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল, ফ্রান্স, ভারত ও ইন্দোনেশিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা