,

ঝুলে ঝুলেই বিয়ে করলেন তারা(ভিডিওসহ)

24518-marrigeamarঅনলাইন ডেস্ক : বিয়ে নিয়ে মানুষের উন্মাদনা একটু বেশিই থাকে। বিশেষ এই দিনটি স্মরণীয় করতে অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করেন।পানির নিচে বিয়ে, রোলার কোস্টারে বিয়ে- এমন অভিজ্ঞতার কথা আগেই শুনেছেন সবাই। এবার ভিন্ন প্রথায় বিয়ে করলেন, ভারতের দুই তরুণ-তরুণী।

মহারাষ্ট্রের কোলহারপুরের জেহদির এবং রেশমা তাদের বিশেষ দিনটিকে স্মরণীয় করার চিন্তা করেন। কিন্তু তারা কোনো বড় অনুষ্ঠান বা ওয়েডিং প্ল্যানারের সাহায্য নেননি। বরং করেছেন পাগলামি।

হ্যাঁ, এটিকে আপনি হয়তো পাগলামিই বলবেন। কেননা তারা বিয়ের জন্য বেছে নিয়েছেন ২৯৫ ফুট উঁচু স্থান। শুধু তাই নয়, সেখানে ঝুলে ঝুলে বিয়ে করেছেন তারা। আর হ্যাঁ, পুরোহিতকেও কিন্তু ঝুলে ঝুলেই মন্ত্র পড়াতে হয়েছে।

এ সম্পর্কে জেহদির ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি আমার বিয়েতে একটু ভিন্ন মাত্রা যোগ করতে চেয়েছিলাম।’

ট্রেকিং করতে গিয়ে এ দম্পতির প্রথম দেখা হয়। তারা দুজনই ট্রেকিং পছন্দ করেন। সেই থেকেই দড়িতে ঝুলে বিয়ে করার চিন্তা মাথায় আসে তাদের।

অবশ্য বিয়ের দিন মারাঠি ঐতিহ্যবাহী বিয়ের পোশাকেই হাজির হয়েছিলেন এ জুটি। এমনকি পুরোহিত প্রয়োজনীয় জিনিসপত্র কোমরে নিয়ে দড়িতে ঝুলেছেন। মালা বদল, শুভ দৃষ্টি কোনো কিছুই বাদ যায়নি। পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা নিতে ভুল করেননি তারা।

তাদের এ স্মরণীয় মুহূর্ত ফ্রেমবন্দি করতে ফটোগ্রাফারও উপস্থিত ছিল বিয়েতে। সাধারণ বিয়ের মতো এই বিয়ের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে।

https://youtu.be/AS1Tk0kZtIw?t=21

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে