,

বিচ্ছেদের পর যেভাবে নিজেকে সামলেছেন ক্যাট

katrina-kaif-ekush-los-angelesবিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের জীবনের সঙ্গে বিচিত্রভাবে মিলে গেছে তাঁর নতুন ছবির একটি গান। এ বছর আসছে তাঁর নতুন ছবি ‘বারবার দেখো’। তারই একটি বিচ্ছেদি গানের কথা—‘সব সময় যে তোমাকে দেখতাম, সেই তুমি এখন চোখের আড়ালে’।

বিচ্ছেদের পর খুব সাবধানে নিজেকে সামলাতে হয়। নয়তো নানা বিপত্তি আসতে পারে জীবনে। ছবির কথা বাদ দিয়ে জীবনের কথা জানতে চাওয়া হয়েছিল ক্যাটরিনার কাছে। রণবীর কাপুরের নাম উল্লেখ না করে বলা হয়েছিল, বিচ্ছেদের পর কীভাবে সামলেছিলেন নিজেকে? ক্যাটরিনা বলেছেন, ‘ব্যায়ামাগারে ভর্তি হয়েছিলাম। ব্যায়াম করতে গেলে নিজের প্রতি নিবিড় মনোযোগ দিতে হয়।’

নতুন ছবিতে যে গড়নে তাঁকে দেখা যাবে, সেটা যেন তাঁর বিচ্ছেদেরই ফল। ছবির ট্রেলারের ক্যাটরিনাকে এ রকম আগে কখনোই দেখা যায়নি। ছবি-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বাস, এই গান শিগগিরই আলোচনায় চলে আসবে শুধু ক্যাটরিনার এই নতুন অবয়বের কারণে।

‘বারবার দেখো’ ছবিতে ক্যাটরিনার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি পরিচালনা করেছেন নিত্য মেহরা। ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা