,

যুক্তরাষ্ট্রের করা আইএসের নতুন ঘাঁটির তালিকার শীর্ষে বাংলাদেশ

 
নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের সম্প্রসারণ নিয়ে হোয়াইট হাউসের তৈরি করা মানচিত্রে তালিকাভুক্ত করা হয়েছে বাংলাদেশের নাম। চলতি মাসেই এই মানচিত্র তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সেখানে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মূল ঘাঁটি, দাপ্তরিক ঘাঁটি ও উঠতি ঘাঁটি হিসেবে ব্যবহৃত দেশগুলো চিহ্নিত করা হয়েছে।

iss

হোয়াইট হাউসের তৈরি করা বিশেষ ধরনের তথ্যের অংশ হিসেবে এই মানচিত্রটি তৈরি করা হয়েছে। এটি হাতে পেয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনবিসি নিউজ।

উঠতি ঘাঁটির তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, মানচিত্র অনুযায়ী আগের চেয়ে তিনগুণ বেশি স্থানে বেড়েছে ইসলামিক স্টেটের কার্যক্রম।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, ২০১৪ সালে যখন মার্কিন সামরিক বাহিনী আইএসকে ধ্বংস করতে যুদ্ধ শুরু করে, তখন এটি মাত্র সাতটি রাষ্ট্রে কার্যক্রম চালাত। ২০১৫ সালে ১৩টি দেশে আইএসের কার্যক্রম চলত। আর নতুন প্রকাশিত চলতি বছরের মানচিত্রে দেখা যাচ্ছে ১৮টি দেশে পুরোপুরি সক্রিয় আছে আইএস। মানচিত্রে নতুন একটি বিভাগও তৈরি করা হয়েছে। যেখান মোট ছয়টি দেশের নাম রয়েছে। যেগুলো আইএসের উঠতি ঘাঁটি হিসেবে তৈরি হতে যাচ্ছে। আর এসব দেশগুলো হলো বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, মালি, ফিলিপাইন ও সোমালিয়া। এনবিসি নিউজের সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক ম্যালকম ন্যান্স বলেন, ইরাক ও সিরিয়ায় আইএসের শক্ত ঘাঁটিতে আঘাত হেনেছিল যুক্তরাষ্ট্র। তবে নতুন পাওয়া এই মানচিত্রে আইএসের যে বিস্তৃত এলাকার সন্ধান পাওয়া যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে আইএসের সঙ্গে যুদ্ধের সীমানা সামনে আরো বিস্তৃত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা