বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসে কর অব্যাহতি পাচ্ছে ৪৩ বিদ্যুৎকেন্দ্র

 

নিজস্ব প্রতিবেদক : সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত ৪৩টি বিদ্যুৎ কেন্দ্রের নামে আমদানি করা পণ্যের মূল্য ও অর্জিত আয়ের উৎসে কর অব্যাহতি দেয়া হয়েছে।সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারি ও বেসরকারি যৌথ বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির ক্ষেত্রে এই সুবিধা দেয়া হয়েছে।

666_137257

গত ২৮ জুলাই জারি করা আদেশে বলা হয়েছে, যে সব বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি, সরকারের সাথে যৌথ মালিকানায় বা অংশীদারিত্বে প্রতিষ্ঠিত এবং কর অব্যহতিপ্রাপ্ত, সে সব কোম্পানিকে তাদের নামে আমদানি পণ্য সামগ্রীর বিপরীতে ঠিকাদারকে পরিশোধযোগ্য মূল্যের উপর ও অর্জিত আয়ের ওপর উৎসে কর অব্যাহতি দেয়া হয়েছে।

স্বাধীনতা লাভের পরপর বাংলাদেশে মোট ১১টি ইউনিটবিশিষ্ট সাতটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল। তবে নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে শিল্প-কারখানাগুলোতে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলায় উৎসাহিত করতে প্রাইভেট পাওয়ার কোম্পানিগুলোকে নির্দিষ্ট শর্তে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করার অনুমতি দেওয়া হয়েছে। এ নীতির সুযোগ নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি বেসরকারি কোম্পানি বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রগুলো বাঘাবাড়ি, হরিপুর, খুলনা, ময়মনসিংহ ও মেঘনাঘাটে অবস্থিত।

দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত মোট ৪৩টি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। এর মধ্যে সরকারি উদ্যোগে পরিচালিত ১৮টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৩৮২৪ মেগাওয়াট এবং বেসরকারি উদ্যোগে স্থাপিত ২৫টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২১০৪ মেগাওয়াট। তবে এসব কেন্দ্র থেকে প্রকৃতপক্ষে উৎপাদন ক্ষমতার সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয় না।

পিক আওয়ারে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে সর্বোচ্চ ৩৩৩১ মেগাওয়াট এবং বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে ২০৪৫ মেগাওয়াটসহ মোট সর্বাচ্চ ৫৩৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ