,

‘বিএনপি ক্ষমতায় আসলে তারেকের নামে কোনো মামলা থাকবে না’

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় আসলেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে কোনো মামলা থাকবে না বলে মন্তব্য করেছেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ষড়যন্ত্রের শিকার’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। যার আয়োজন করে খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ।

14_3

নোমান বলেন, সেই দিন আর বেশি দূরে নয় যেদিন ক্ষাতায় এসেই রাজনৈতিক এই মমলাগুলো (তারেকের নামে) তুলে দেওয়া হবে। যেমনিভাবে বর্তমান সরকার তাদের মামলাগুলো তুলে নিয়েছে।

খালেদা জিয়া-তারেক রহমানকে বাদ দিয়ে জাতীয় ঐক্য ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয় উল্লেখ বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বাংলাদেশ আজ কঠিন সংকটের মধ্যে রয়েছে। এই সংকট থেকে উত্তোরণের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কিন্তু দুঃখের বিষয় ‘জাতীয় ঐক্যে হয়ে গেছে’, এই কথা বলে প্রধানমন্ত্রী জাতিকে বিভক্ত করছেন।

তিনি বলেন, আমরা বিভক্ত করতে চাই না। বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যে গড়তে চাই। এজন্য সবাই এগিয়ে আসুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা