,

জাতিসংঘ ইয়েমেনি শিশুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: ইরান

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের শিশু হত্যার কালো তালিকা থেকে সৌদি সরকারের নাম সাময়িকভাবে সরিয়ে নেয়ার জাতিসংঘের সিদ্ধান্ত দেশটির অরক্ষিত শিশুদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে জানিয়েছে ইরান।জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খসরু গতাকাল (মঙ্গলবার) শিশু অধিকার এবং সশস্ত্র সংঘর্ষ বিষয়ক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন।

iran pic_137231

সৌদি আরব এবং তার জোটবাহিনী দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বরোচিত বোমা হামলা চালানোর ফলে দেশটিতে নিহত ব্যক্তিদের ৬০ ভাগই শিশু হওয়ায় জাতিসংঘ গত জুন মাসে সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করেছিল। ইয়েমেনে সৌদি বাহিনী এবং জোটের হামলায় ৭৮৫ জন শিশু নিহত হয়। এর কিছু দিন পর সৌদি আরবের সঙ্গে যৌথ সমন্বয়ের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন তৈরি করার শর্তে কালো তালিকা থেকে রিয়াদের নাম বাদ দেয়ার ঘোষণা দেয় জাতিসংঘ।

অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপের মুখে জাতিসংঘ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে সংস্থাটির নিরাপত্তা পরিষদের বৈঠকে উল্লেখ করেন খসরু। তিনি আরো বলেন, কালো তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেয়ার জাতিসংঘের সিদ্ধান্তটি ইয়েমেনের বেসামরিক জনগণ বিশেষ করে দেশটির শিশুদের অধিকারের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল। অথচ বেসমারিক ব্যক্তি এবং শিশুদের সুরক্ষা দিতেই আন্তর্জাতিক এই সংস্থাটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

জাতিসংঘের রাষ্ট্রদুত গোলাম আলী খসরু ওই বৈঠকে প্রশ্ন করেন, বিমান হামলা চালিয়ে শত শত ইয়েমেনি শিশুকে হত্যা করা আর আল-কায়েদা এবং তাকফিরি আইএসের ক্রমবর্ধমান নৃসংসতা কি একই সূত্রে গাঁথা নয়?

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা