,

সাভারে ট্যানারী শিল্প দ্রুত স্থানান্তরে তিন মন্ত্রীর হুঁশিয়ারী

13931597_860261497441142_270850760_oনিউজ ডেস্ক : ট্যানারী মালিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারণে সময়মত ট্যানারী কারখানা সাভারে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না বলে মন্ত্রব্য করেছেন নৌ মন্ত্রী শাজাহান খান।
এদিকে সরকার পরিবর্তন হলেও সাভারে চামড়া শিল্প স্থানান্তরের সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে কঠোর হুশিযারী দেন ভূমি মন্ত্রী শাসসুর রহমান শরীফ।

অন্যদিকে সাভারে দ্রুত ট্যানারী স্থানান্তরের জন্য মালিকের প্রতি আহবান জানান খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।
বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারির সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের উদ্দেশ্যে বৃক্তাতায় এসব কথা বলেন মন্ত্রীরা।
এসময় নৌ মন্ত্রী শাজাহান খানের সঙ্গে খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ও ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ উপস্থিত ছিলেন।
মন্ত্রীরা চামড়া শিল্প নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের কাযক্রম ও কাজের অগ্রগতি ঘুরে ঘুরে দেখেন। পরে তিন মন্ত্রী ও সচিবসহ কয়েকজন ট্যানারী মালিকদের সঙ্গে আলোচনা সভায় বসেন।
এসময় নৌ পরিবহন মন্ত্রী আগামী কোরবানি ঈদের আগে রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে সকল ট্যানারি সাভারে হসান্তরের জন্য মালিকদের আহবান জানিয়ে তিনি আরো বলেন ট্যানারির জন্য সকল নদ – নদী দুষণ হচ্ছে। হাইকোর্টের নিদের্শে প্রতিদিন ট্যানারির মালিকদের যে দশ হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে তা থেকে পিছুপা হবেনা বর্তমান সরকার। এসময় তিনি ট্যানারি স্থানান্তরে অগ্রগতি না থাকায় মালিকদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। আলোচনা সভায় মালিকরাও এসময় ট্যানারি হসান্তর নিয়ে বিভিন্ন সমস্যা কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রীর এসময় তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন। এসময় খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ট্যানারী মালিকদের দ্রুত কারখানা স্থানান্তর অনুরোধ জানান।
এসময় ট্যানারী মালিক ও সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা