,

একই পরিবারের তিনজনের মৃত্যুদণ্ড

index5555গাজীপুর প্রতিনিধি:এক নারীকে হত্যার দায়ে স্বামী-স্ত্রী ও ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছেন গাজীপুরের আদালত। বুধবার (৩ আগষ্ট) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অন্য একটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নারয়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ভবনাথপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে সিদ্দিক ভাণ্ডরী, তার স্ত্রী আয়েশা খাতুন ও ছেলে তারেক ওরফে মুরাদ হোসেন। তারা গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার দক্ষিণ খাইলকুর এলাকায় ভাড়া থাকতো।

গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ খাইলকুর এলাকার মো. জমির হোসেন পাইকের স্ত্রী সাফিয়া বেগম (৬৫)। ২০০৮ সালের ১৪ মে বিকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

পর দিন ভোর ৫টার দিকে বাড়ির কাছে তার লাশ পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের স্বামী মো. জাকির হোসেন পাইক বাদী হয়ে জয়দেবপুর থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন।

পরে মামলাটি পুলিশ তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে ওই তিনজনের জড়িত থাকার সম্পৃক্ততা পায়। এ ঘটনায় তদন্ত শেষ ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি জয়দেবপুর থানার এসআই সুজায়েত হোসেন ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে আদালত বুধবার এ রায় প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা