,

এমাজউদ্দীনের বক্তব্য ব্যক্তিগত মতামত: ফখরুল

faqrul_2_183400নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীকে জোটে রাখা না রাখা প্রসঙ্গে বিএনপি সমর্থক বুদ্ধিজীবী এমাজউদ্দীন আহমদ যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর ব্যক্তিগত মতামত বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এমাজউদ্দীন আহমদ গতকাল তাঁর বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ার পর একটি প্রতিবাদ দিয়েছেন। সেখানে স্বব্যাখ্যা আছে।

গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ জামায়াতে ইসলামীর উদ্দেশে বলেন, জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে অসুবিধা একটি রাজনৈতিক দল।
সরকার চাইলে যেকোনো মুহূর্তে ওই দলটিকে নিষিদ্ধ করতে পারে। দেশের বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিদ্ধান্ত নিয়েছেন ২০ দলের মধ্যে এ দলটিকে আর রাখার কোনো প্রয়োজন নেই। দলটি এখন বোঝায় পরিণত হয়েছে। এটি এখন আর সম্পদ না।

এর আগে জাতীয় ঐক্য প্রশ্নে জামায়াত নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীও বক্তব্য দিয়েছেন। এই বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটি সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত মতামত।

আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জাতীয় দায়িত্ব থেকে খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। এটি ফলপ্রসূ হলে গণমাধ্যমকে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা