,

ঠিক হয়ে গেল ভারত-বাংলাদেশ টেস্টের তারিখও

Bangladesh-India-testস্পোর্টস ডেস্ক : অবশেষে বাংলাদেশের ভারত সফরের দিন ঠিক হলো। এক টেস্ট ম্যাচের এই সিরিজ খেলতে আগামী ফেব্রুয়ারিতে ভারতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর আজ জানিয়েছেন, ভারতের মাঠে বাংলাদেশের প্রথম টেস্টের দিন ঠিক হয়েছে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি, হায়দরাবাদে।

২০০০ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের। এরপর ভারত বাংলাদেশে বেশ কয়েকটি সিরিজ খেলে গেলেও, বাংলাদেশ কখনো আমন্ত্রণ পায়নি ভারতে সিরিজ খেলার। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর একমাত্র ভারতেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যায়নি বাংলাদেশ। সে হতাশা ঘুচানোর কথা ছিল এ বছর আগস্টেই। কিন্তু সূচির ঝামেলার কারণে ভারত সেটি পিছিয়ে দিয়েছিল।

ম্যাচটি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হবে জানা গেলেও কবে, তারিখ তখনো নিশ্চিত হয়নি। আজ অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ‘একটি শীর্ষ টেস্ট খেলুড়ে দল হিসেবে আমাদের দায়িত্ব সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত। আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, আগামী বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টেস্টটি আয়োজিত হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছেন, এটি সবার জন্য স্মরণীয় এক অভিজ্ঞতা, ‘ভারতে টেস্ট খেলার জন্য আমাদের অনেক দিনের অপেক্ষা শেষ হলো, এখন সময় উদ্‌যাপনের।’

মাত্র একটিই টেস্ট আক্ষেপের কারণ হতে পারে। ঠাকুরের ‘সমান সুযোগে’র বিবৃতিটাকে প্রশ্নবিদ্ধও করতে পারে। তবে শুরুটা তো অন্তত হচ্ছে! সূত্র: বিসিসিআই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা