,

সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিচ্ছেন না কামাল

Kamalনিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের ইসলামাবাদে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান।

দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্যে ইসলামাবাদে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে সার্কভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবরা অংশ নেবেন। এদিকে, হুমকির মধ্যেও এই সম্মেলনে অংশ নিতে আজ (বুধবার) ইসলামাবাদে যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সম্মেলনের মূল অধিবেশন অনুষ্ঠিত হবে। এর আগে আজ (বুধবার) সার্কের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেও বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান অংশ নেবেন না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা