,

ফাইনালের লক্ষ্যে মাঠে নামবে সাকিবের জ্যামাইকা

shakibস্পোর্টস ডেস্ক : জিতলেই ফাইনাল, এমন এক সমীকরণ নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম প্লে-অফে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াস। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স চ্যানেল।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম পর্ব শেষে সেরা চারে উঠেছে যথাক্রমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, জ্যামাইকা তালাওয়াস, সেন্ট লুসিয়া জুকস ও ত্রিনবাগো নাইট রাইডার্স। পয়েন্ট তালিকার দুইয়ে থেকে প্রথম পর্ব শেষ করা সাকিব আল হাসানের দল জ্যামাইকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবে তারা।

তবে এই ম্যাচ হেরে গেলেও ফাইনালে ওঠার আরেকটা সুযোগ পাবে জ্যামাইকা। দ্বিতীয় প্লে-অফে সেন্ট লুসিয়া জুকস ও ত্রিনবাগো নাইট রাইডার্সের ম্যাচে জয়ী দলের বিপক্ষে তৃতীয় প্লে-অফে খেলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের।

প্লে অফের আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রথম পর্বে নিজেদের শেষ দুই ম্যাচেই হেরেছে জ্যামাইকা। ওই দুই ম্যাচে সাকিবও ভালো করতে পারেননি। প্রথম প্লে-অফে সাকিবের পাশাপাশি তাই জ্যামাইকার অন্য ক্রিকেটারদেরও জ্বলে উঠতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে