,

হঠাৎ পুলিশ সদর দপ্তরে বাবুল আক্তার

Babul-Akter-1 দীর্ঘদিন পর পুলিশ সদরদপ্তরে গেছেন আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি রাজধানীর রাজারবাগে পুলিশ সদরদপ্তরে যান। পদোন্নতির পর তিনি এখানেই সংযুক্ত ছিলেন।
সদরদপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তিনি কাজে যোগদানের জন্যই সেখানে গেছেন নাকি অন্য কোনো কারণে তা নিশ্চিত করে জানা যায়নি।
গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদী হয়ে একটি হত্যামামলা দায়ের করেন।
ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র‌্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)। তবে মামলার মূল তদন্তে আছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
এই হত্যাকা-ের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা প্রথমেই উড়িয়ে দিয়েছে পুলিশ। এরপর নানা গুজব ছড়িয়ে পড়ে। বাবুল আক্তারেই স্ত্রী হত্যায় জড়িত এমন গুঞ্জনও চলে।
গত ২৫ জুন নাটকীয়ভাবে তাকে ঢাকার শ্বশুরবাড়ির থেকে মধ্যরাতে ডেকে নিয়ে টানা ১৫ ঘণ্টা বসিয়ে রাখা হয় ডিবি কার্যালয়ে। পরে বাসায় ফিরেয়ে দেয়া হলেও পুলিশ সদর দপ্তরে সংযুক্ত এসপি বাবুল আক্তার আর স্বপদে যোগদান করেননি।
গণমাধ্যমে খবর বের হয়েছিল, বাবুল আক্তার চাকরি থেকে পদত্যাগ করেছেন ওই দিন রাতেই। তবে এনিয়ে নানা খবর বের হলেও সরকার কিংবা পুলিশের পক্ষ থেকে কোনও সুষ্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। এমনকি এ নিয়ে মুখ খুলেননি বাবুল আক্তার নিজেও। পরে পুলিশের মহা পরিদর্শক জানান, বাবুল আক্তার এখনো চাকরিতে আছেন।

বাংলামেইল থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা