,

সংসদে এই প্রথমবার বক্তব্য রাখলেন দেব (ভিডিওসহ)

dev-tollyঅান্তর্জাতিক ডেস্ক : ‘চ্যালেঞ্জ’ নিয়েছিলেন৷ অভিষেক বক্তৃতায় ‘লে ছক্কা’ হাঁকাতে গিয়েও, একটুর জন্য বাউন্ডারি পার করতে পারলেন না৷ এই প্রথমবার অভিনেতা তথা ঘাটালের দেবকে সংসদ পেল বক্তা হিসেবে৷ কিন্তু যে ইস্যু নিয়ে তিনি সরব হলেন, তার থেকে বেশি গুরুত্ব পেয়ে গেল তাঁর বাংলায় বক্তৃতা রাখার বিষয়টি৷

বন্যা পরিস্থিতি রোধে কেন্দ্র সরকারের ব্যর্থতাকে নিশানা করেই নিজের বক্তব্য সাজিয়েছিলেন সাংসদ-অভিনেতা৷ তাঁর বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিল ‘ঘাটাল মাস্টার প্ল্যান’৷ দেব জানান, ১৯৮২ সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়৷ সে বছরই তাঁর জন্ম হয় বলে জানান দেব৷ কিন্তু তারপর সময়ের খাতে বহু পানি গড়িয়েছে, দেব বড় হয়ে টলিপাড়ায় সুপারস্টার হয়েছেন, এমনকী সাংসদ হয়েছেন এবং বহুদিন পরে সংসদে প্রথমবার বক্তব্য রাখার চ্যালেঞ্জও নিয়েছেন, কিন্তু ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ আর বাস্তবের মুখ দেখেনি৷ এই পরিস্থিতিকেই সামনে তুলে আনেন সাংসদ৷ সংসদের বাদল অধিবেশনে অভিষেক বক্তৃতাতেই বন্যা প্রতিরোধের মতো একটা গুরুত্বপূ্র্ণ বিষয়ের অবতারণা করেছিলেন৷ পরিসংখ্যান দিয়ে তিনি জানান, গত ৬৪ বছরে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রায় ২২ লাখ মানুষ প্রতিবছর বন্যাদুর্গত হয়ে পড়েন৷ কিন্তু রাজ্য সরকারের পক্ষে একা এই পরিস্থিতি বদলে দেয়া সম্ভব নয়৷ যদিও মুখ্যমন্ত্রী গত ছয় বছর ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলে দাবি করে দেবের অভিযোগ, কেন্দ্র এ ব্যাপারে সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলেই এখনো বাস্তবের মুখ দেখেনি ‘ঘাটাল মাস্টার প্ল্যান’৷ কাজ কতদূর এগিয়েছে এবং কবে তা শেষ হবে সে ব্যাপারে কেন্দ্রের জবাবদিহিও চান তিনি৷

ইস্যু যে গুরুত্বপূর্ণ ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই৷ কিন্তু সাংসদ দেব পুরো বক্তৃতা রাখলেন বাংলায়৷ আর এখানেই বিভ্রাট৷ হিন্দি বা ইংরেজিতে বক্তব্য পেশ করাই সংসদের রীতি৷ কোনো আঞ্চলিক ভাষায় কথা বলতে গেলে আগে থেকে স্পিকারকে নোটিশ দিতে হয়৷ এদিন স্পিকার সুমিত্রা মহাজন সে প্রশ্নই করেন দেবকে৷ দেব রাজনীতিতে নতুন৷ কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদরা কি তরুণ সাংসদকে নিয়মনীতি তেমন বুঝিয়ে দেননি? নাকি প্রফেসর সৌগত, সুদীপদের ক্লাসে ফাঁকি দিয়ে ক্যামেরার সামনে ব্যস্ত ছিলেন অভিনেতা! সংসদ ভবন ছাপিয়ে বাংলার রাজনৈতিক মহলেও এখন ইতিউতি ঘুরছে এ প্রশ্নই৷সূত্র: সংবাদ প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে