,

ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনও স্থান নেই : প্রধানমন্ত্রী

pm-নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু বিপথগামী ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদ, সন্ত্রাসের কোনও স্থান নেই। কিন্তু কিছু বিপথগামী ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে। তাদের কারণে আমরা যারা ধর্মপালন করি, তাদের পৃথিবীতে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় হজ ব্যবস্থাপনা কার্যক্রম-২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি জানি এরা এসব করে কী অর্জন করতে চায়।

তিনি বলেন, বাবা-মাসহ সবাইকে সজাগ থাকতে হবে। ধর্মের নামে যারা বিপথে যাচ্ছে তাদের বিষয়ে সোচ্চার থাকতে হবে, যাতে কেউ বিপথে যেতে না পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, ইতিমধ্যে হজযাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজধানীর আশকোনার হজ ক্যাম্প। বৃহস্পতিবার শুরু হবে হজের ফ্লাইট।

হজ ক্যাম্প সূত্র জানিয়েছে, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইট (বিজি ১০১১) ৪ আগস্ট সকাল ৮টা ৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। একই দিন বিকাল ৫টায় দ্বিতীয় ফ্লাইট (বিজি ৫০১১) ঢাকা ছাড়বে। চলতি বছরের হজ ফ্লাইট চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রথম দুটি ফিরতি ফ্লাইটে ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টা ২০ মিনিট ও রাত ১১টা ২০ মিনিটে হাজীরা ঢাকায় ফেরত আসবেন। বাংলাদেশ বিমান ১১২টি বিশেষ ফ্লাইট ও ৩২টি নির্ধারিত ফ্লাইট দিয়ে ৫০ হাজার হজ যাত্রী পরিবহন করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে