,

‘এই সিনেমায় যৌনতা খুব গুরুত্বপূর্ণ’

বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় রয়েছে কলকাতার সিনেমা ‘ঈগলের চোখ’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঈগলের চোখ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অরিন্দম শীল। এতে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার, অরিন্দম, বাংলাদেশের জয়া আহসানসহ অনেকে।

 

মিডিয়া-টাইমস২৪-1024x768
আগামী ১২ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি মুক্তিকে সামনে রেখে ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন পায়েল। ইতিপূর্বে বেশ খোলামেলা চরিত্রে পর্দায় হাজির হয়েছেন তিনি। একাধিক সিনেমায় তাকে চুম্বন দৃশ্যেও দেখা গেছে।

এ সিনেমাতেও তাকে এমন দৃশ্যে দেখা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে পায়েল বলেন, ‘আসলে এ সিনেমায় আমার চরিত্রটি খোলামেলা। ফলে আলাদা করে এসব দেখানো হয়নি। আর চুম্বন কিংবা লাভ মেকিং দৃশ্য করলেই যে খোলামেলা চরিত্র হয়ে যায় বিষয়টা তা নয়। তবে এই সিনেমায় যৌনতা খুব গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সবটুকু আন্ডারটোন।’

সিনেমাটি প্রযোজনা করেছেন ভেঙ্কটেশ ফিল্মস। এতে আরো অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, শুভ্রজিৎ দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, জুন মালিয়া, অরুণিমা ঘোষ, গৌরব চক্রবর্তী, ঊশষী সেনগুপ্ত, মৌ বৈদ্য এবং রিয়া বণিক প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন- বিক্রম ঘোষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা