,

ট্রাম্পের সমালোচনায় ওয়ারেন বাফেট

আন্তর্জাতিক ডেস্ক :এবার আয়কর রিটার্ন প্রকাশে অস্বীকৃতির জন্য ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করলেন মার্কিন বিনিয়োগকারী ও জনহিতৈষী ওয়ারেন বাফেট।

59fbf570390283ba626d164c1f840855

 

তিনি বললেন, ট্রাম্প এই অস্বীকৃতির মাধ্যমে কিছু লুকাচ্ছেন। তিনি কিভাবে সফল ব্যবসায়ী হয়েছেন সে বিষয়ে তিনি ভোটারদের বিভ্রান্ত করছেন। আমেরিকার অর্থনীতিকে সমৃদ্ধ করায় তার সক্ষমতার বিষয়েও ভোটারদের বিভ্রান্ত করছেন ট্রাম্প। এতে বলা হয়েছে, নিজের শহর ওমাহা’তে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা র‌্যালিতে হিলারির সঙ্গে অংশ নেন ওয়ারেন বাফেট। এ সময় তিনি বলেন, নির্বাচনের দিন হিলারির পক্ষে তিনি নেব্রাস্কার ১০ জন ভোটারকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য পরিবহন সুবিধা দেবেন ব্যক্তিগতভাবে। অন্যদেরও একই কাজ করার আহ্বান জানান তিনি। ডেমোক্রেট জাতীয় সম্মেলনে মাইকেল আর ব্লুমবার্গের বক্তব্যের পর তিনিই হলেন সর্বশেষ বিলিয়নিয়ার, যারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। হিলারিকে সমর্থন দিয়েছেন মার্ক কিউবানও। ওয়ারেন বাফেট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অনভিজ্ঞতার প্রসঙ্গও টেনে আনেন। উল্লেখ্য, নেব্রাস্কা হলো রিপাবলিকানদের রাজ্য। এখানে তারাই বিজয়ী হন যথারীতি। সেখানেই ওয়ারেন বাফেটকে নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন হিলারি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা